অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত


বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য অবকাঠামো সহায়তা প্রকল্প।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং কুষ্টিয়ার পদ্মা নদীভাঙন রোধে একটি সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে।

চারটি ছোট প্রকল্প সম্পর্কে অবহিতকরণ

একনেক বৈঠকে পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের চারটি প্রকল্প সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা, স্থানীয় সরকার, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা এবং পানিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

1

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

2

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

3

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

4

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

5

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

6

পুলিশের পোশাক বদলে ৭৬ কোটি টাকা ব্যয়, আবার পরিবর্তনের উদ্যোগ

7

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

8

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৪

9

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

10

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

11

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

12

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

13

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

14

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

15

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

16

জামায়াত দয়ার ওপর বেঁচে আছে: ফজলুর রহমান

17

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

18

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

19

রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

20