অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় আয়কর সচেতনতা সভা

পটুয়াখালীতে আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য মনবিনিময় সভা


জাহিদ শিকদার, পটুয়াখালী 

পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ অ্যাসোসিয়েটসের আয়োজন করা এই সভা কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা করদাতাদের আইনানুগ দায়িত্ব পালনে আরও সজাগ হওয়ার জন্য আহ্বান জানান। বক্তারা বলেন, নিয়মিত আয়কর প্রদানে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সরকারি পরিষেবার উন্নয়ন এবং ব্যবসায়িক স্বচ্ছতার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ অ্যাসোসিয়েটসের সভাপতি তরুন কুমার বোস সভায় বক্তব্য রাখার সময় বলেন, “কর প্রদানের মাধ্যমে আমরা শুধু সরকারকে সহায়তা করি না, বরং ব্যবসায়িক সুনাম ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারি। করদাতাদের সচেতনতা বৃদ্ধি হলে জাতীয় রাজস্ব সংগ্রহও বৃদ্ধি পাবে।”

আয়কর আইনজীবি মনিরুজ্জামান ও ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান সভায় বলেন, “অনেক ব্যবসায়ী এখনো আয়কর প্রদানের আওতায় আসেননি। সকলকে আইন মেনে কর প্রদানের জন্য উদ্বুদ্ধ করা প্রয়োজন। এটি দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ উভয়ের জন্যই জরুরি।”

এছাড়াও কামাল উদ্দিন সভায় অংশগ্রহণকারী করদাতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরও নিয়মিত আয়কর প্রদানে অংশ নিতে অনুরোধ জানান।

তথ্য বলছে, এই ধরনের মনবিনিময় সভা করদাতাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, পটুয়াখালী জেলায় করদাতাদের সঙ্গে নিয়মিত সংলাপ ও সচেতনতা কার্যক্রম আয়োজিত হলে কর্পোরেট ও ক্ষুদ্র ব্যবসায়িক খাতের আয়ের সঠিক হিসাব পাওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

1

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

2

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

3

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

4

বাড্ডায় রাজউকের মোবাইল কোর্ট: ৫ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিয

5

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে মানসিক চাপ কমে? কী বলছেন চিকিৎসকরা

6

গণপূর্তে নতুন নেতৃত্ব: ‘সততা ও দক্ষতার মিশেলে’ প্রধান প্রকৌশ

7

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

8

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

11

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

12

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

13

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

14

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

15

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

16

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ‘ছোট পাইপ বিতর্ক

17

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

18

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

20