অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

উদয়ের পথে 
হবিগঞ্জের লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াসকে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগের মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

প্রশাসনিক সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৫ মার্চ তার বদলির আদেশ জারি করা হয়। উপসচিব মোহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত ওই আদেশ অনুযায়ী তাকে লাখাই উপজেলা থেকে সরিয়ে কমলগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, বদলির আদেশের পর তিনি ৯ এপ্রিল ২০২৬ তারিখে লাখাই উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে স্থানীয় ও জাতীয় কয়েকটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। এর মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ উল্লেখ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মোটরসাইকেল মেরামতের নামে বিল তৈরি না করেও অর্থ উত্তোলন করা হয়েছে এবং একটি চেকের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে ৯৮ হাজার টাকা জমা দেওয়া হয়েছে—যা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন ওঠে।

এছাড়া অফিসে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগও উঠে আসে বিভিন্ন মহলে।

বদলির আদেশ জারির পর তিনি তা ঠেকানোর চেষ্টা করেছিলেন বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। তবে শেষ পর্যন্ত তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হয়।

তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সেলিম ভুঁইয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

1

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

2

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

3

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

4

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

5

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

6

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

7

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

8

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

9

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

10

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

11

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

12

পিবিআই কর্তৃক তুরাগ নদীতে অজ্ঞাতনামা বস্তাবন্দী লাশের রহস্য

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার : বিক্ষোভ ও সংবাদ সম্মেল

15

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন: দুদক চেয়ারম্যান

16

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

17

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

18

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

19

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

20