অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গাজী, সম্পাদক আল আমিন

ডেক্স রিপোর্ট : 


বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন–২০২৫ এ সভাপতি পদে মো. আ. ছাত্তার গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াজ উদ্দিন ও কোষাধ্যক্ষ হিসেবে মো. হাবিবুর রহমান জয়ী হয়েছেন।

গত ১ নভেম্বর শনিবার বিএডিসি সেমিনার হলে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে বিএডিসির অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত তথ্য বলছে, সভাপতি পদে মো. আ. ছাত্তার গাজী পেয়েছেন ৬০% ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী মো. ইয়াছিন আলী পেয়েছেন ৪০% ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন পেয়েছেন ৫৯% ভোট, আবদুল মোমেন ২৮% এবং একমাত্র নারী প্রার্থী মাহমুদা রহমান ১২% ভোট পেয়েছেন।

বিজয়ী সভাপতি আ. ছাত্তার গাজী বলেন, “এ বিজয় বিএডিসির সব কর্মকর্তার। আমরা ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলবো।”
অন্যদিকে সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, “আমার বিজয় মানে সবারই বিজয়। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

তথ্য বলছে, কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া ও প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণে নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রা ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ৮ পুলিশ

3

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

4

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

5

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

6

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

7

৪০০ কোটি টাকার চমকপ্রদ প্রতারণা: লোভ দেখিয়ে সর্বনাশ

8

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

11

গুলশান প্লট দখল মামলায়: সালাম মুর্শিদীর বিরুদ্ধে চার্জফ্রেম

12

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

13

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

14

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

15

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

18

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

19

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

20