অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে পুলিশের ওপর হামলা, ‘কুখ্যাত’ আসামি পালাতক

উদয়ের পথে 

 পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক পুলিশ সদস্যের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন তালিকাভুক্ত এক আসামি। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম রাসেল ইসলাম (৩৩), যাকে পুলিশের তালিকাভুক্ত ‘কুখ্যাত গরু চোর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গরু চুরির একটি মামলায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল রাসেলের বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে গেলে ভেতরে থাকা রাসেল দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান।

আহত বনমালী রায়কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তির দুটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে সে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়,” বলেন তিনি।

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৪

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

ইরান যুদ্ধে কুর্দিদের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চাপে তু

3

গ্রাহকদের জন্য সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেটের আহ্বান প্রধা

4

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরো

5

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

6

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

7

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

8

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

9

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

10

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

11

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

12

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

13

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

14

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

17

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

18

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20