অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র


মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দালালচক্রের প্রতারণার শিকার হয়ে ফিরে আসা মানুষের অভিজ্ঞতাকে সবচেয়ে কার্যকর সচেতনতামূলক হাতিয়ার হিসেবে দেখছেন কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তিনি বলেছেন, ভুক্তভোগীদের বাস্তব অভিজ্ঞতা সমাজের সামনে তুলে ধরতে পারলে সাধারণ মানুষ আরও সচেতন হবে এবং মানবপাচারের ঝুঁকি কমবে।

বুধবার সকালে কক্সবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, “একজন ভুক্তভোগীর কষ্টের গল্প যখন সমাজের সামনে আসে, তখন তা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। দালালের প্রলোভনে পড়ে মানুষ যেন ঝুঁকিপূর্ণ পথে না যায়, সে জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, মানবপাচার এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে প্রশাসন, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তার ভাষায়, মাঠপর্যায়ে সচেতনতা তৈরিতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশে ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দালালচক্র সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। বিশেষ করে তরুণদের টার্গেট করে নানা ধরনের প্রলোভন দেওয়া হচ্ছে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো গেলে মানবপাচারের ঝুঁকি কমানো সম্ভব বলে মত দেন তারা।

ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবুল কাহ্হারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী এবং কক্সবাজার মডেল থানার পরিদর্শক মো. আসাদুর রহমান।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার মো. আজিমুল হকের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক এবং মানবপাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্যে বিদেশে নেওয়ার নামে দালালদের প্রতারণা, নির্যাতন এবং নানা দুর্ভোগের চিত্র উঠে আসে।

আয়োজকদের তথ্য বলছে, ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে। কক্সবাজারেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

1

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

2

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

3

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

4

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

5

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

6

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

7

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

8

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

9

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

10

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত, ল

11

চায়ের রাজ্যে কাঁপছে শীতে

12

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়ো

13

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

14

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

15

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে:

16

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

17

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবি

18

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

19

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

20