অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু


সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন দলের হেভিওয়েট নেতা হোসেন পাঠান বাচ্চু।

স্থানীয় সূত্র জানায়, প্রার্থী বাছাই নিয়ে এখন শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সরব আলোচনা চলছে। চায়ের দোকান থেকে আড্ডাস্থল—সবখানেই প্রশ্ন, কে হবেন ধানের শীষের প্রার্থী?

হোসেন পাঠান বাচ্চু বিএনপির নিউজার্সি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল থেকে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে দলে প্রভাবশালী হয়ে ওঠেন। স্থানীয় নেতাদের মতে, সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলের ভেতরে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র সহায়তা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহযোগিতা এবং দুর্যোগকালে মানুষের পাশে থাকার কারণে বাচ্চু এলাকায় পরিচিত হয়েছেন “সাদা মনের মানুষ” হিসেবে। গত ১৭ বছরে আওয়ামী বিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।

হোসেন পাঠান বাচ্চু বলেন, “ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করছি। দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে সুনামগঞ্জ-৪ আসনকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় অগ্রসর স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে চাই।

এলাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিএনপির মনোনয়ন যাঁকেই দেওয়া হোক, তিনি কি আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন? আবার অনেকের মতে, বাচ্চুর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা তাকে মনোনয়নে এগিয়ে রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

1

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

2

বিআইডব্লিউটিএ কালো টাকার সাম্রাজ্যে প্রকৌশলী আইয়ুব আলী

3

৮১৬ কোটি টাকা আত্মসাতে হেমায়েত উল্লাহ

4

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

5

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

6

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

7

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

8

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

9

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রী

10

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

11

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

12

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

13

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

14

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

15

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

18

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

19

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

20