অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

খুলনা শহরের বয়রা ইসলামিয়া কলেজ রোডে পারিবারিক কলহের জেরে চাদনী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৬ আগস্ট, ২০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে স্বামী মাসুদ চাদনীকে শারীরিকভাবে নির্যাতন করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চাদনী বেগমের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামে। বিয়ের পর থেকে তিনি স্বামী মাসুদকে নিয়ে বয়রা ইসলামিয়া কলেজ রোডের ৪ নম্বর গলিতে বসবাস করছিলেন। তাদের একটি ছোট সন্তান রয়েছে।

চাদনীর পরিবার অভিযোগ করেছে, মাসুদ নিয়মিতভাবে স্ত্রীকে নির্যাতন করতেন। মাত্র ২০০ টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও এর আগেও একাধিকবার তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন।

নিহতের স্বজনরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর থেকেই মাসুদ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

পুলিশ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান ও কেন্দ্রীয় ব্যাং

1

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

2

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

3

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

4

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

5

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

6

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

9

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

10

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

11

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

12

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

13

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

14

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা, ঘুষ, আত্মস

15

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দেওয়া হয়েছে লাল গালিচা সংবর

18

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

19

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

20