অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, ‘বিচার সবার অধিকার’ জোরালো উচ্চারণ

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি খুলনা-এর উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাশ।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম দিবসটির তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে লিগ্যাল এইডের সুবিধাভোগীরা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের জন্য অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবির-কে “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা

1

সাভারে রাজউকের মোবাইল কোর্ট: ৬ নির্মাণাধীন ভবনে অভিযান, বিদ্

2

অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে ২১ লাখ টাকা জরিমানা

3

ছাত্রী উর্মি নির্যাতনের ঘটনায় বিতর্কিত শিক্ষক আমিরুল ফের আল

4

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

5

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

6

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

৫০ লাখ ঘুষচেষ্টা: কর্মকর্তার তিরস্কার

9

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

10

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

11

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

12

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

13

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

14

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি,

15

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

18

বাউফলে জেলেদের খাদ্য সহায়তার চালে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৫

19

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

20