অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৬ মে


রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা দুর্নীতির মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এদিন মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে গেজেট প্রকাশিত হলে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ বদলি করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। ওই সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গ্রহণ করেন। পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফ্ল্যাটটি গুলশান-২ এর রোড নম্বর ৭১–এ অবস্থিত। মামলার এজাহারে বলা হয়, অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে ওই ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করা হয়েছে।

গত বছরের জুলাই মাসে আসামি শাহ মো. খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করে দুদক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

1

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

2

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

3

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

4

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

7

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

8

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

9

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

10

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

11

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

12

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

13

মুগদা এলাকায় ডিবির ‘ব্লক রেইড’, ৫৮ জন গ্রেফতার

14

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

15

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

16

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

17

সড়ক ও সেতুর টোল দুর্নীতি:

18

জনগনের নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির

19

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

20