অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বুধবার অন্তত তিনটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজগুলোর ওপর গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়।

হামলার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তর-পূর্ব উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির ব্রিজ বা ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

জাহাজটির ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে। পরে সেখান থেকে গুলি চালানো হয়। ওই নৌকায় তিনজন আরোহী ছিলেন বলে তিনি জানান।

গ্রিস-পরিচালিত জাহাজটির ক্যাপ্টেন আরও বলেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো ধরনের সতর্কবার্তা বা যোগাযোগ করা হয়নি। যদিও এর আগে তাদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।

এর কিছু সময় পর ইরান উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটে। পানামার পতাকাবাহী এ জাহাজে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইউকেএমটিও জানিয়েছে। জাহাজটির নাবিকেরা নিরাপদ আছেন বলেও জানানো হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির বড় ধরনের ক্ষতি না হলেও এটি মাঝসমুদ্রে থেমে যায়। এর নাবিকেরাও নিরাপদ রয়েছেন।

সম্প্রতি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে বিভিন্ন সামুদ্রিক সূত্র জানিয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার থেকে বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। সাম্প্রতিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে এখন এই প্রণালিতে জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে পড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালিতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

1

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

2

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

3

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

4

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

5

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

6

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

7

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

8

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহা

9

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

10

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

11

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভ

14

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

15

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

16

আবহাওয়া সতর্কবার্তা

17

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

18

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

19

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

20