অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায় নেই রুমিন ফারহানা


বিশেষ প্রতিবেদন │ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঘোষিত প্রাথমিক তালিকায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। দলীয় সূত্র জানায়, তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করা হলেও ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬ আসন খালি রাখা হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই দুটি আসনে কৌশলগত সিদ্ধান্ত নিতে চায় বিএনপি।
এদিকে, দলের শীর্ষ নেতৃত্বও সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩ আসনে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া–৬ আসনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও–১ আসনে লড়বেন।

দলীয় ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রাথমিক তালিকার পর দ্বিতীয় ধাপে আরও কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। তবে রুমিন ফারহানাকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির অভ্যন্তরীণ কৌশলের অংশ হতে পারে।

তথ্য বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

1

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

2

শাওন ও মাহির বিরুদ্ধে থানায় জিডি

3

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

4

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

5

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

২৭ লাখ টাকার ভবন, নেই ওঠার সিঁড়ি

9

পবিপ্রবির প্রকল্প পরিচালক দেড় ঘণ্টা অবরুদ্ধ, পাল্টাপাল্টি অভ

10

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

11

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

12

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত

13

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছ

14

বরগুনায় উত্তাল সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ

15

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

16

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

17

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

18

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

19

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

20