অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিপিএলে এক বল থেকে তিন ছক্কা, অবিশ্বাস্য দৃশ্য!

সিপিএলে এক বল থেকে তিন ছক্কা, অবিশ্বাস্য দৃশ্য!

স্পোর্টস ডেস্ক | 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা গেল এক বিরল ঘটনা—এক বল থেকে তিনটি ছক্কা! ঘটনাটি ঘটে ২৬ আগস্ট, সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংসের ম্যাচে।

সেন্ট লুসিয়ার পেসার ওশান টমাস ইনিংসের ১৫তম ওভারে করে বসেন রেকর্ডভুলে ভরা এক ওভার। ওই ওভারে খরচ হয় ৩৩ রান। তার করা তৃতীয় বল ছিল ‘নো’, আর সেই ফ্রি হিটে দেন ওয়াইড। এরপর টানা আরও দুটি নো বল দেন টমাস। ফলে ফ্রি হিট চলতে থাকে। সুযোগটি কাজে লাগান গায়ানার অলরাউন্ডার রোমারিও শেফার্ড—টানা তিন ফ্রি হিটে হাঁকান তিন ছক্কা। অর্থাৎ এক বল থেকে ওঠে অবিশ্বাস্য ২২ রান! ওভারের শেষ বলেও ইফতিখার আহমেদ মারেন ছক্কা।

শুধু টমাসই নন, একই ম্যাচে আরেক বোলার কিওন গাস্টনও খরচ করেন ২৭ রান। তার করা ১৭তম ওভার শেষ করতে লাগে ১২ বল। সেই ওভারেও শেফার্ড মেরেছেন দুটি চার ও দুটি ছক্কা।

গায়ানার ইনিংসে সর্বোচ্চ রান আসে শেফার্ডের ব্যাট থেকে। ৭ নম্বরে নেমে তিনি খেলেন বিধ্বংসী ৩৪ বলে অপরাজিত ৭৩ রান, যেখানে ছিল ৫ চার ও ৭ ছক্কা। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান তোলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

তবে শেষ হাসি হাসে সেন্ট লুসিয়া কিংস। টার্গেট তাড়া করতে নেমে তারা জিতে নেয় ৪ উইকেটে। দলের জয়ে বড় ভূমিকা রাখেন এমিক অগাস্টিন—৩৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৭২ রানের ইনিংস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত, ল

1

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

2

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

3

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

4

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

5

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরান

6

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ‘ছোট পাইপ বিতর্ক

7

কোম্পানীগঞ্জের বসুরহাটে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’-এর উদ্বোধন

8

সিলেটে শপিংমলে লুটপাট নিয়ে পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি শনাক

9

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

10

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

জুলাই সনদ নিয়ে টানাপোড়েনে সরকার

13

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

14

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

15

ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ম

16

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

17

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

18

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

19

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

20