অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে সাকিব আবারও ব্যর্থ, বল হাতে ১ উইকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে সাকিব আল হাসান। তবে এক ওভার বোলিং পেয়ে একটি উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। লো স্কোরিং ম্যাচে জয় পেয়েছে তার দলও।

আসরের সপ্তম ম্যাচে বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারায় অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। ১৬৮ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৫৯ রানে আটকে যায় নিকোলাস পুরনানের ত্রিনবাগো।

ব্যাট হাতে ১৩ বলে স্রেফ এক বাইন্ডারিতে ৭ রান করে আউট হন সাকিব। পরে ১ ওভারে ২ রান দিয়ে নেন ড্যারেন ব্রাভোর উইকেট।

ফাবিয়ান অ্যালেনের শেষের ঝড়ে লড়াইয়ের পুজি পায় সাকিবের দল। পঞ্চম ব্যাটার হিসেবে সাকিব যখন আউট হন দলের রান তখন ১৩.৪ ওভারে ৭৭। পরে ২০ বলে তিনটি করে ছক্কা-চারে ৪৫ রান করেন অ্যালেন। ২৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। ৬ উইকেটে ১৬৭ রান তোলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা।

আকিল হোসেন ৪ ওভারে ২৩ রানে নেন ১ উইকেট। ৩৭ রানে ২টি নেন উসমান তারিক।

জবাবে কলিন মানরোর (১৮ বলে ৪৪) ম্যাটে উড়ন্ত শুরু পায় ত্রিনবাগো। কিন্তু অন্য প্রান্তে প্রত্যাশার দাবি মেটাতে পারেননি অ্যালেক্স হেলস (১০ বলে ৫), পুরান (১৪ বলে ১০), ড্যারেন ব্রাভোরা (৮ বলে ২)। কেসি কার্টি ৩৫ রান করতে খেলেন ৩১ বল। কিরান পোলার্ডের ২৮ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংসের পরও তাই নাগাল পায়নি ত্রিনবাগো।

৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সাকিবদের জয়ের নায়ক ওবেড ম্যাককয়।

৪ ম্যাচে ২ জয়ের আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে সাকিবরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

1

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

2

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

3

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

4

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

5

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

6

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

7

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

8

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

9

১০ তলা কারখানায় মেশিন আছে, শ্রমিক নেই— উৎপাদন ছাড়াই চলছে এলস

10

কুমিল্লায় নিখোঁজ শিশুর গলায় পাথর বাঁধা ম'রদে'হ উ'দ্ধা'র

11

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

12

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

13

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

14

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

15

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

16

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

17

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

18

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

19

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

20