অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি-পরীক্ষায়-ফিরলো-‘সাইলেন্ট-এক্সপেল’,-এটি-কীভাবে-করা-হয়

অনলাইন ডেস্ক  :  চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা স্বচ্ছতা নিশ্চিতেনীরব বহিষ্কারবাসাইলেন্ট এক্সপেলএর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে তথ্য জানা গেছে।

সাইলেন্ট এক্সপেল কী?
পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরে পরীক্ষার হলে নিয়মের ব্যত্যয় (যেমন: কথা বলা, ঘাড় ঘোরানো, দেখাদেখি) বা অসদুপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শকের মাধ্যমে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার করা হয়। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারেন না যে, তিনি বহিষ্কৃত হয়েছেন কিন্তু পরবর্তীতে পরীক্ষার খাতা বাতিল করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় পত্রের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেট করে, প্যাকেটের ওপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে/বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, নীরব বহিষ্কারের ক্ষেত্রে নীরব বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীদের সঙ্গত কারণেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষায় সে অসদুপায় অবলম্বন না করলেও তার পরবর্তী সব বিষয়ের সৃজনশীল উত্তরপত্র (কভার পৃষ্ঠার ১ম অংশ না ছিঁড়ে) নৈর্ব্যক্তিক উত্তরপত্র প্রত্যেক বিষয় পত্রের সঙ্গে নীরব বহিষ্কারের বিষয়, পত্র কারণ উল্লেখপূর্বক প্রতিবেদনসহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রের বাক্সে/বস্তায় পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। সম্প্রতি  পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

1

খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলার আহ্বান কেসিসি

2

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

3

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

4

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

5

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

6

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ: বিতর্ক, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ প্রক্

7

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

8

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

9

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

10

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

11

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

12

নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

14

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

15

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

16

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

17

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

18

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

19

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

20