অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

অনলাইন ডেস্ক  : বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, বাংলাদেশ ইইউয়ের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি বিস্তৃত বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি মন্তব্য করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ইইউর মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইইউকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

1

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

2

দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মাহফুজুরকে গুরুত্বপ

3

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

4

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

5

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

6

সাভারে সাংবাদিক মেহেদী হাসান মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

7

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

8

সচিব থেকে প্রকৌশলী—ওয়াসায় ক্ষমতার অন্ধকার বৃত্তে কোটি টাকার

9

রেলে বাড়ছে লোকোমোটিভ ও কোচ: প্রতিমন্ত্রী

10

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

11

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

12

গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃ আজাদ

13

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

16

সোশ্যাল মিডিয়ায় জুয়া: তরুণ প্রজন্মের নীরব শিকার

17

খুলনা ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

18

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১

19

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

20