অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মানববন্ধন


রাজধানীর মালিবাগে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ফ্ল্যাট ও দোকান মালিকরা।

রোববার দুপুরে মালিবাগের ফরচুন মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে ফরচুন শপিং মল ও অ্যাপার্টমেন্ট মালিক সমিতি।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, দি গ্লোবাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডেভলপার লিমিটেড ভবনের কমন স্পেস, রাজউকের ছাড়কৃত খালি জায়গা, ছাদ, কমিউনিটি হল ও কমন পার্কিং নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করেছে।

তাঁদের দাবি, যেসব জায়গা ফ্ল্যাট ও দোকান মালিকদের যৌথ ব্যবহারের জন্য নির্ধারিত ছিল, সেগুলো আলাদাভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও সম্পত্তি প্রকৃত মালিকদের না জানিয়ে অন্য ব্যক্তির নামে দলিল করে দেওয়ার অভিযোগও তোলা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চুক্তি অনুযায়ী ফ্ল্যাটের সব সুবিধা নিশ্চিত করতে হবে এবং যেসব সম্পত্তি জালিয়াতির মাধ্যমে অন্যের নামে দলিল করা হয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে হবে।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, অনেক ফ্ল্যাটের কাজ অসমাপ্ত রেখেছে ডেভেলপার প্রতিষ্ঠান। পরে ফ্ল্যাট মালিকরা নিজেদের অর্থ ব্যয় করে সেই কাজ শেষ করেছেন। এজন্য তাঁদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফরচুন শপিংমলের সভাপতি গাউছে আজম চঞ্চল, সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, ফরচুন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হোসেন ভুইয়া।

তাঁরা বলেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা

1

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত

2

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

3

হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখা অনুমোদন

4

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

5

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

6

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দ. কোরিয়ার

7

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

8

মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বিদায়ী ওসি মনসুর রহমান

9

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় এক দিনে ১০ সাক্

10

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

11

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

12

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

13

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

14

স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল

15

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

16

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

17

আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ হেভিওয়েটরা নেই বিএনপির তালিক

18

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

19

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

20