অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩জনের কারাদণ্ড

প্রবাসী গ্রাহকের এফডিআরের ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইস্টার্ন ব্যাংকের সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবিরসহ তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন চট্টগ্রামের আদালত।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দুদক পিপি মোকাররম হোসাইন জানান, ‘ইস্টার্ন ব্যাংকের চট্টগ্রাম মহানগরের ও আর নিজাম রোড শাখার সাবেক প্রায়োরিটি ম্যানেজার ইফতেখারুল কবিরকে ১৪ বছর, প্রতারণা চক্রের সদস্য আজম চৌধুরীকে ১৪ বছর ও জাকির হোসেন বাপ্পিকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আত্মসাৎ করা অর্থ জরিমানা করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৩ নম্বর রোডের ৩০২ নম্বর খান ভিলার বাসিন্দা প্রবাসী আবুল মনসুর খানের ২ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার ১০৬ টাকা আত্মসাৎ করেন দণ্ডিত আসামিরা। তারা জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহকের এফডিআরের টাকা আত্মসাৎ করেন। ওই সময় তারা গ্রাহককে ভূয়া এফডিআর দেখিয়ে ওই টাকা গ্রাহকের চেকের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা তুলে নেয়। ২০১৯ সালের ২২ আগস্ট এ ঘটনায় মহানগরের চান্দগাঁও থানায় জিডি করেন ভুক্তভোগী গ্রাহক। ওই অভিযোগ দুদকে পাঠানোর পর তদন্ত হয়। তদন্ত শেষে একই বছরের ১৪ অক্টোবর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বাদী হয়ে একটি মামলা করেন।

২০২০ সালের ১৪ অক্টোবর দুদকের পাঁচ কর্মকর্তা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা করেন। তদন্তে তারা ১২ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৪৩৩ টাকা আত্মসাতের ঘটনায় পারস্পরিক যোগসাজশে জালিয়াতি, প্রতারণা, মিথ্যা নথি তৈরি, গ্রাহক ও ব্যাংককে মিথ্যা হিসাব বিবরণী দেওয়ার প্রমাণ পান। ওই মামলাগুলোর একটি মামলায় আজ (মঙ্গলবার) আদালত রায় দেন। দণ্ডিত আসামিরা বিভিন্ন মামলায় বর্তমানে কারা ভোগ করছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

1

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্

2

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

3

বাহাদুরপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে মত

4

স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল

5

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

6

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

9

জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান

10

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

11

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

12

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

13

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত

14

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

15

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

16

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

17

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

18

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

19

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবা

20