অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণ ও মালামাল লুট


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–বাইপাস সড়কে এক সৌদিপ্রবাসীর গাড়ি থামিয়ে মুখোশধারী ডাকাতরা স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায়।

ভুক্তভোগী বোরহানউদ্দিন (৪৬) চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা এবং সৌদি আরব প্রবাসী।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

ভোর সাড়ে ৪টার দিকে চেঙ্গাইন এলাকায় পৌঁছালে মুখোশধারী পাঁচ-ছয়জন ডাকাত রামদা দেখিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ল্যাপটপ, আইফোন, নগদ ১২ হাজার টাকা, পাসপোর্ট এবং প্রায় ৯০ গ্রাম স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি বন্দর থানা এলাকার আওতায় পড়তে পারে। সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

1

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

2

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

3

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

4

খামেনির জানাজায় যোগ দিতে তেহরানে স্পিকার

5

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

6

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশজুড়ে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ার প

7

দৌলতপুরে ৩৪ শতক পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

8

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

9

গুলশানে বিদেশি নারীর মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, কারণ অনিশ

10

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

11

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

12

২ কোটি টাকার টয়লেট নিয়ে তোলপাড়!

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

15

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

16

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

17

ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

18

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস

19

শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ, পিরোজপুরে তো

20