অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী


ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটিতে নবজাতক ও শিশুদের জন্য প্রয়োজনীয় নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা হয়নি। তার দাবি, সেখানে অক্সিজেন সরবরাহের জন্য পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না এবং জরুরি পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের সাড়া পাওয়া যায়নি।

“সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, স্বল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।

তিনি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নেন। তার ভাষায়, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও জবাবদিহিতার সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হাম প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কথাও তুলে ধরেন তিনি।

একই সঙ্গে দেশের চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক। এছাড়া বিভিন্ন চিকিৎসক নেতা ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদলেন চঞ্চল চৌধুরী

1

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

2

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

3

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

4

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে ভ

5

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

6

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

7

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

8

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

11

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

12

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

13

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

14

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

15

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

16

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

17

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

18

গণপূর্তে নতুন নেতৃত্ব: ‘সততা ও দক্ষতার মিশেলে’ প্রধান প্রকৌশ

19

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

20