অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হুমকি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার (৮ এপ্রিল) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প এই সামরিক জোটকে ‘ব্যর্থ’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ড পুনরায় দখলের হুমকিও দেন।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “ন্যাটো যখন আমাদের প্রয়োজন ছিল তখন পাশে ছিল না, এবং ভবিষ্যতে যখন আমাদের আবার প্রয়োজন হবে তখনও তারা সেখানে থাকবে না।

বৈঠকের পর মার্ক রুট সিএনএনকে বলেছেন, ট্রাম্প ন্যাটো মিত্রদের প্রতি হতাশ হলেও ইউরোপীয় দেশগুলোর বড় অংশ ঘাঁটি প্রদান, লজিস্টিকস ও ওভারফ্লাইট সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে। তিনি বলেন, “ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে ইউরোপের ব্যাপক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ট্রাম্প বৈঠকের পর গ্রিনল্যান্ড নিয়ে আক্রমণাত্মক মন্তব্যও পুনরায় করেছেন। তিনি লিখেছেন, “গ্রিনল্যান্ডের কথা মনে রেখো, সেই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরোটা!

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় যেসব ন্যাটো সদস্য রাষ্ট্র যথাযথ সহায়তা করেনি, তাদের শাস্তি দিতে ওই দেশগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তবে পুরো ন্যাটো জোট থেকে বের হওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

মার্ক রুট বলেন, ফ্রান্সসহ ইউরোপের অধিকাংশ দেশ এই পরিস্থিতিতে তাদের প্রতিশ্রুতি পালন করেছে। তিনি দাবি করেন, গত ছয় সপ্তাহে ইউরোপ যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবে পুরোপুরি সক্রিয় ছিল।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

1

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

2

খুলনা ওয়াসায় নতুন এমডির যোগদান আটকে, ফেস–২ প্রকল্পে পিডি নিয়

3

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

4

আগে মজুত করা তেল নতুন দামে বিক্রি, দুই পাম্পকে জরিমানা

5

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

6

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

7

সাতক্ষীরায় জমি বিক্রিকে কেন্দ্র করে নির্যাতন, বিএনপি নেতা গ্

8

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

9

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

10

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ

11

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের

12

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

13

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

14

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

15

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

16

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

17

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

18

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

19

সুন্দরবন টেক্সটাইল মিলের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট

20