অনলাইন ডেস্ক
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১

বান্দরবানের থানচি উপজেলায় অপহৃত ঠিকাদার মো. আমু হোসেনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মুক্তিপণের তিন লাখ টাকা উদ্ধার এবং মাংলে ম্রো নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার উন্নয়নমূলক নির্মাণকাজ চলাকালে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী আমু হোসেনকে অপহরণ করে। পরে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হলে নিরাপত্তার কথা বিবেচনায় পরিবার টাকা দেয়।

ঘটনার পর ৩৮ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় অভিযান চালানো হয়। গভীর রাতে বিদ্যামনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ঠিকাদারকে উদ্ধার করা হয়। আটক মাংলে ম্রোর কাছ থেকে মুক্তিপণের টাকা ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও নজরদারি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনানাশক খাইয়ে সিরিজ চুরি

1

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

2

মোহাম্মদপুরে ‘হামিদ ভিলা’, ব্যাংকে কোটি টাকার এফডিআর

3

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

4

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

5

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

6

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ১৮, আহত ৬০’র বেশি

7

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

8

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

9

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হব

10

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

11

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

12

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

13

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

14

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

15

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

16

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

17

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

18

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ: বিতর্ক, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ প্রক্

19

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

20