অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের ১১ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল থেকে র‍্যাব-২-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত। এর বিনিময়ে তারা কমিশন গ্রহণ করত। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ মানুষ এসব দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে অপচিকিৎসারও শিকার হতেন।

অভিযান চলাকালে চক্রটির ১১ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী সদস্যও রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

র‍্যাব-২ জানায়, সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে যেসব ভুঁইফোঁড় ক্লিনিক ও হাসপাতাল দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে রোগীদের প্রতারণার মাধ্যমে নিয়ে যায়, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে দালাল চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

1

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

2

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

3

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

4

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন : ই

5

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

6

মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বিদায়ী ওসি মনসুর রহমান

7

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

8

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

9

কোস্ট গার্ডকে আধুনিক বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরা

10

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

11

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

12

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

13

অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে ২১ লাখ টাকা জরিমানা

14

এনবিআরে নতুন সিন্ডিকেট,সদস্য মোয়াজ্জেম হোসেন।

15

গণপূর্ত অধিদপ্তরে ‘উজির’ প্রভাব: তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির

16

গুলশানে বিদেশি নারীর মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, কারণ অনিশ

17

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

18

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

19

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

20