অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের রায় বাস্তবায়নের দাবি


রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত ‘রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্প’ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অ্যানফোর্সমেন্ট টিম প্রাথমিক পর্যায়ে প্লট বরাদ্দ, ফ্ল্যাট মূল্য এবং আইনি প্রক্রিয়া সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে।

দুদক সূত্র জানায়, প্রকল্পের ফ্ল্যাটগুলো বিভিন্ন সময়ে সাবেক বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে বরাদ্দ হয়েছে। বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনি নিয়মনীতি অনুসরণ হয়েছে কি না তা যাচাই করার জন্য অনুসন্ধান চলছে।

বরাদ্দপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা

  • পদত্যাগকারী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন
  • আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু জাফর সিদ্দিকী
  • হাইকোর্ট বিভাগের বিচারপতি কামরুল হাসান মোল্যা
  • আপিল বিভাগের পদত্যাগকারী বিচারপতি এম.ইনায়েতুর রহিমের ছোট ভাই আশিকুর রহিম
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম
  • রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান (মরহুম)
  • সাবেক আইজিপি নূর মোহাম্মদ

এছাড়া প্রকল্পে বরাদ্দ পেয়েছেন—

  • খুলনা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা. জালাল আহমেদ
  • এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ রফিকুল হায়দার ভূঁইয়া
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক ডিজি সিদ্দিক মোঃ জুলফিকার রহমান
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ ইউসুফ হারুন
  • সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার
  • রাজউকের সাবেক সদস্য ইমরান কবির চৌধুরী
  • সদস্য (এস্টেট) নূরুল ইসলাম
  • নরসিংদীর সাবেক এমপি জহিরুল ইসলাম মোহনের মেয়ে ইফফাত জাহান অ্যামি
  • প্রশাসন ক্যাডারের ডা. এম. নাসির উদ্দিন মুন্সি
  • সাবেক সচিব এসএম কামরুল হাসান
  • সাবেক যুগ্ম সচিব মিনাক্ষী বর্মন

আইনি প্রেক্ষাপট

প্রকল্পের প্লটটি অবস্থিত গুলশান মডেল টাউনের সিএনডব্লিউ (বি) রোড ৩৫, বাড়ী-৮।
নথিপত্র অনুযায়ী, ১৯৬৩ সালে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) ৯৯ বছরের লিজ ডিডে ওসমান শেখকে বরাদ্দ দেন। পরে ১৯৯০ সালে তিনি সম্পত্তিটি স্ত্রী জাহিরা ওসমানকে দান করেন।

প্লটের মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ১৯৮৯ সালে ‘কোর্ট অব সেটেলমেন্ট’-এ মামলা হয়। ১৯৯১ সালে আদালত জাহিরা ওসমান-এর পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে সরকারপক্ষ ১৯৯৭ সালে রিট করেন। হাইকোর্ট আগের রায় বহাল রাখে এবং রাজউককে নির্দেশ দেয় দুই মাসের মধ্যে প্লট বুঝিয়ে দিতে।

জাহিরা ওসমান অভিযোগ করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও প্লটটি ফেরত দেওয়া হয়নি। পরে তিনি আদালত অবমাননার মামলা দায়ের করেন। ওই সময়ে রাজউক ‘রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্প’ চালু করে।

প্রকল্পের ফ্ল্যাট ও মূল্য

৩২ কাঠার প্লটে নির্মিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় ৩ হাজার ৯৯ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ১৪ হাজার টাকা। একেকটি ফ্ল্যাটের মোট মূল্য দাঁড়ায় সাড়ে ৪ কোটি টাকা। কার পার্কিং ও ইউটিলিটি স্পেসের জন্য অতিরিক্ত মূল্য ধরা হয়েছে।

দাবিদার অভিযোগ, ফ্ল্যাট বরাদ্দের প্রকৃত মূল্য বাজার মূল্যের তুলনায় কম ছিল। এই বিষয়টি অনুসন্ধানের অংশ হিসেবে দুদক যাচাই করছে।

দুদকের অভিযান

চলতি বছরের ১৮ জুন রাজউকের ‘রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্প’-এ দুদকের অ্যানফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম জানান, “বরাদ্দপ্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আবেদনপত্র, বরাদ্দ নথি ও বরাদ্দপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়েছে।

দাবিদারের অবস্থান

প্রকৃত মালিক দাবিদার (মোক্তার দলিল অনুযায়ী) মো: মোতালেব ভূঁইয়া অভিযোগ করেন,
“হাইকোর্টের রায় আমাদের পক্ষে এসেছে। তবুও রায়ের তথ্য গোপন করে প্লট বরাদ্দ করা হয়েছে। আমি এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।”



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

1

বাহাদুরপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে মত

2

কলাপাড়ায় আয়কর সচেতনতা সভা

3

আগে মজুত করা তেল নতুন দামে বিক্রি, দুই পাম্পকে জরিমানা

4

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

5

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

6

পুলিশের পোশাক বদলে ৭৬ কোটি টাকা ব্যয়, আবার পরিবর্তনের উদ্যোগ

7

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

8

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

9

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

10

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

11

হেনরির আলাদিনের চেরাগ!

12

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

13

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

14

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

19

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

20