অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী শিক্ষক বদলি


 স্টাফ রিপোর্টার 

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচ শিক্ষক নেতাসহ দেশের বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষক এবং একজন প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে। একইসঙ্গে গত দুই দিনে নোয়াখালী জেলার সব সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া শিক্ষক নেতারা হলেন—
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (কাসেম–শাহীন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মু. মাহবুবুর রহমান এবং মো. আনোয়ার উল্যা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। নোয়াখালী জেলার সব শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (কাসেম–শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেমকে ময়মনসিংহ থেকে বরিশালে বদলি করা হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জারি করা আদেশে দেখা যায়—ঢাকা, নোয়াখালী, পটুয়াখালী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, জয়পুরহাট এবং ময়মনসিংহ জেলার সহকারী শিক্ষকদের বদলি করে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে পদায়ন করা হয়েছে।


দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে শিক্ষকরা গত ৮ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং ৯ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করেন। পরে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন।

নভেম্বরের শেষ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা ৩০ নভেম্বর থেকে কর্মবিরতি এবং ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জন শুরু করেন। ৩ ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষকরা সারাদেশে “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করে নেন। আগামী ৭ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন গ্রহণ শুরু হবে।


১. সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

1

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

2

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

3

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

4

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুর

5

ঢাবিতে শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

6

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

7

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

8

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা আত্মসাতের মামলা

9

জনগনের নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির

10

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

11

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

12

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

13

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

14

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

15

৫০ বছর পর রেলের বকেয়া শোধ করলেন শ্রীপুরের মফিজুল ইসলাম

16

অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে ২১ লাখ টাকা জরিমানা

17

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

18

রোহিঙ্গাদের প্রত্যাবাসন চেয়ে তহবিল সংগ্রহে জোর

19

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

20