অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

উদয়ের পথে 

বেআইনিভাবে কল টার্মিনেশন রেট ও রাজস্ব ভাগাভাগি পরিবর্তনের অভিযোগ, রাষ্ট্রের ৯ হাজার ১০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (৪ ডিসেম্বর) বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের আর্থিক সুবিধা দিতে কল টার্মিনেশন রেট এবং রাজস্ব ভাগাভাগি বেআইনিভাবে পরিবর্তন করে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার ১০৭ কোটি টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, সংস্থার পরিচালক মো. জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত সাবেক চেয়ারম্যানরা হলেন—সুনীল কান্তি বোস,শাহজাহান মাহমুদ,মো. জহুরুল হক,

জহুরুল হক প্রথমে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, পরে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়া তিনজন ছাড়াও মামলায় অভিযুক্ত হয়েছেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, সাবেক ভাইস চেয়ারম্যান,মো. রেজাউল কাদের, সাবেক কমিশনার,মো. আমিনুল হাসান, সাবেক কমিশনার।

দুদকের এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তারা সরকারের অনুমোদন ছাড়া টার্মিনেশন রেট এবং রাজস্ব ভাগাভাগির হার পরিবর্তন করেছেন। এর ফলে আইজিডব্লিউ অপারেটররা আর্থিকভাবে সুবিধা পেয়েছে এবং সরকারের রাজস্ব আয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর: পরীক্ষামূলক হার,টার্মিনেশন রেট: ০.০৩ ডলার
বিটিআরসির শেয়ার: ৫১.৭৫%,আইজিডব্লিউ শেয়ার: ১৩.২৫%,পরবর্তী ২৮ মাস (অক্টোবর ২০১৫ – জানুয়ারি ২০১৮): বেআইনিভাবে নিম্নরূপ বহাল রাখা হয়—টার্মিনেশন রেট: ০.০১৫ ডলার,সরকারের শেয়ার: ৪০%,আইজিডব্লিউ শেয়ার: ২০% দুদকের ভাষ্য, “পরীক্ষামূলক হার অব্যাহত রাখার উদ্দেশ্য ছিল আইজিডব্লিউ অপারেটরদের আর্থিক সুবিধা দেওয়া।

রাজস্ব ভাগাভাগি কমানোর কারণে: ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা,কল রেট কমানোর কারণে: ২,৯৪১ কোটি ৯৯ লাখ টাকা।বিদেশি মুদ্রা দেশে না আনার কারণে: ৫,৬৮৫ কোটি টাকা।মোট ক্ষতি: প্রায় ৯,১০৭ কোটি টাকা।

দুদক বলছে, কমিশনারদের এই কার্যক্রম ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ হিসেবে চিহ্নিত। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দের জন্য পদক্ষেপ নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আধুনিকায়ন—নতুন রূপে গড়ে উঠছে হাতিরঝ

1

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

2

বিটিআরসিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

3

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির

4

ছাত্ররাজনীতি থেকে জাতীয় সংসদে চার নারী নেত্রী

5

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

6

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

7

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

8

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

9

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

10

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

11

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

12

কোম্পানীগঞ্জের বসুরহাটে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’-এর উদ্বোধন

13

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও শ

14

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

15

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

16

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

17

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

18

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা

19

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

20