অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত কোটি টাকার অভিযোগ—

নিজস্ব প্রতিবেদন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সদ্য অবসরে যাওয়া প্রধান প্রকৌশলী,জাবেদ করিম  চাকরি জীবন শুরু করেন অনিয়ম দিয়ে, আর শেষ করেন দুর্নীতির অভিযোগে—এমনই দাবি উঠছে প্রতিষ্ঠানের ভেতর-বাহিরে। তথ্য বলছে, চাকরি শেষ হওয়ার মাত্র চার দিন আগে,জাবেদ করিম  সর্বোচ্চ গোপনীয়তায় প্রায় সাত কোটি টাকার নিয়োগ ও বদলি বাণিজ্য সম্পন্ন করেন।


৩ নভেম্বর রুটিন দায়িত্বে নিয়োগ পাওয়া জাবেদ করিম ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান। এই ২৭ দিনের দায়িত্বকাল জুড়ে তিনি ছিলেন নীরব—অফিসে এসে চুপচাপ বসে থাকা, সামান্য ফাইল সই করা ছাড়া তেমন কোনো কাজ করতেন না। কর্মচারীরা বলেন, তার নিয়মিত যাতায়াত ছিল মন্ত্রণালয়ে। কিন্তু ২৬ নভেম্বর পরিস্থিতি বদলে যায়। সূত্র জানায়, সেদিন জাবেদ করিম চুপিসারে সপ্তম তলায় তার পূর্বতন কক্ষে গিয়ে দ্রুত বদলি ও নিয়োগের কাজ সম্পন্ন করেন। এসব ফাইল প্রস্তুত করেন প্রশাসন শাখার সিনিয়র সহকারী প্রকৌশলী শফিক আহমেদ। কর্মকর্তাদের দাবি, এই হঠাৎ তৎপরতার সঙ্গে নিয়োগ–বদলি বাণিজ্যের যোগসূত্র রয়েছে।


বিভিন্ন সূত্র বলছে, সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর বদলি–পদায়ন এবং আরইউটিডিপি প্রকল্পের পরিচালক হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ—সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকার রফা হয়েছে। অভিযোগ উঠছে, এসব লেনদেনের মূল পরিকল্পনায় ছিলেন জাবেদ করিম নিজেই। গুঞ্জন রয়েছে, চাকরির মেয়াদ বাড়ানোর আশায় তিনি উচ্চপর্যায়কে সন্তুষ্ট করতে বিশাল অংকের “উপঢৌকন” সংগ্রহ করছিলেন। 

একইসঙ্গে জাবেদ করিম তার নিজ জেলা নোয়াখালীর রাস্তা সংস্কারের জন্য ৫০–৬০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করেছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, রুটিন দায়িত্বে থাকা একজন প্রধান প্রকৌশলীর এসব বদলি–পদায়নের এখতিয়ার নেই। তবে এ বিষয়ে জাবেদ করিম কোনো ব্যাখ্যা দেননি।


অনুসন্ধান বলছে, কুয়েটের ফল প্রকাশের আগেই জাবেদ করিম এলজিইডির রাজস্ব খাতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে যেখানে স্পষ্ট করে বলা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি পাস আবশ্যক। এটি নিয়োগ বিধির সরাসরি লঙ্ঘন হলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় লক্ষ্মীপুর জেলার একজন জুনিয়র সহকারী প্রকৌশলী হয়েও জাবেদ করিম অতিরিক্ত দায়িত্ব পান জেলার নির্বাহী প্রকৌশলী পদে।সূত্র জানায়, তৎকালীন প্রতিমন্ত্রী জিয়া উল হকের বিশেষ প্রভাবেই এ সুবিধা পান তিনি। এই অতিরিক্ত দায়িত্ব দুই বছরের বদলে প্রায় পাঁচ বছর চলতে থাকে। এ সময় জেলার উন্নয়ন প্রকল্পের বড় অংশই নিয়ন্ত্রণ করেন জাবেদ করিম, যেখানে বেপরোয়া দুর্নীতির অভিযোগও ওঠে।


দুর্নীতিবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার তালিকায় জাবেদ করিমমের নামও আলোচনায় আসে। কিন্তু হঠাৎ সবকিছু পরিবর্তন করে উচ্চশিক্ষার নামে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পরবর্তীতে ১৬ বছর ক্ষমতায় থাকা সরকারের ঘনিষ্ঠ বলয়েও তিনি অবস্থান বজায় রাখেন। ঘটনাপ্রবাহ পাল্টে গেলে জাবেদ করিম ও মতাদর্শিক অবস্থান দ্রুত বদলে ফেলেন। প্রতিষ্ঠানের ভেতর আলোচনা, তিনি আবার নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন।


সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সময়  জাবেদ করিম এর বিরুদ্ধে অভিযোগ, বাস্তবে সড়ক মেরামত তেমন হয়নি, কিন্তু কাগজে-কলমে সব কাজ সম্পন্ন দেখানো হয়েছে এবং বড় অংকের বিল অনুমোদিত হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, প্রকল্প পরিচালকের পদ পেতে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছে।.এই অভিযোগের কেন্দ্রেও রয়েছে জাবেদ করিম এর নাম। আরইউটিডিপি প্রকল্পের সদ্য নিয়োগ পাওয়া পরিচালক ফারুক আহমেদ ফোনে প্রথমে প্রতিক্রিয়া দেওয়ার কথা বললেও পরে আর রিসিভ করেননি।


সদ্য অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমএর ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার নম্বরটি ‘কল ফরোয়ার্ড’ অবস্থায় পাওয়া গেছে। ফলে তার অবস্থান, বক্তব্য বা ব্যাখ্যা—কোনোটিই জানা যায়নি।


এই দীর্ঘ পথজুড়ে বারবার অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং কোটি টাকার বাণিজ্যের অভিযোগ—এসবের পরও জাবেদ করিম কীভাবে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় প্রভাব ধরে রেখেছিলেন?
-প্রশ্ন উঠছে,- এলজিইডির ভিতরে দীর্ঘদিন ধরে নজরদারি ও জবাবদিহির অভাবই কি এসব ঘটনার সুযোগ তৈরি করেছে?


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

1

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

2

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

3

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

4

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

5

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

6

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হব

7

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

8

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

9

চাঁপাইনবাবগঞ্জে কোটার জালিয়াতি: ইউএনও কামাল হোসেনের নিয়োগে প

10

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

13

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

14

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দ

15

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

16

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

17

ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব

18

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

19

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

20