অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


তিমির বনিক, মৌলভীবাজার থেকে

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহিব আহমদ (৪৮) ও তাঁর সহযোগী কামাল আহমদ (২৭)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার শফিক মিয়ার মার্কেট এলাকায় অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাঁদের আটক করে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ও জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশ।

গ্রেপ্তারকৃত মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) গ্রামের মৃত উজির আহমদের ছেলে। অন্যদিকে কামাল আহমদ পৃথিমপাশা ইউনিয়নের মনির হোসেনের ছেলে। পুলিশ তাঁদের কাছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মুহিব ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

1

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

2

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

3

ঝিনাইদহে সার কেলেঙ্কারির অভিযোগ

4

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

5

থাই রিসোর্টে ২১ বাংলাদেশিসহ ২২ জন আটক, মালয়েশিয়ায় পাচারের সন

6

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

7

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

8

তেল সংকটে কমেছে ট্রিপ, বন্ধের শঙ্কায় হাতিরঝিলের ওয়াটার ট্যাক

9

রাজধানীর ভি আই পি এলাকায় আবারও রাজউকের মোবাইল কোর্ট ও অভিযান

10

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

11

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

12

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

13

সংশোধনী ও দুঃখ প্রকাশ

14

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

15

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

16

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

17

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

18

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

19

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

20