অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সহকারী শিক্ষক নিয়োগে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

অনলাইন ডেস্ক :   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১৫১ জন রিট আবেদনকারীকে আগামী ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে তৎকালীন কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যেখানে বড় অংশ কোটার আওতায় ছিল। বিষয়টি চ্যালেঞ্জ করে ১৫১ জন হাইকোর্টে রিট দায়ের করেন।

পরবর্তীতে হাইকোর্ট ওই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেন। এর বিরুদ্ধে সরকার আপিল করলে আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে কয়েকটি নির্দেশনা দেন।

রায়ে বলা হয়েছে, রিটকারীদের ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। এছাড়া, ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধাভিত্তিকভাবে পুনর্মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।

তবে ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এই রায়ের ফলে পূর্বের কোটা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়টি পুনরায় নিশ্চিত হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভ

1

দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মাহফুজুরকে গুরুত্বপ

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

4

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

5

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

6

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

7

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

8

দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

9

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

10

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তিন দিন পরও ১৫২ রোগী চ

11

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

12

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

13

হাতকড়া পরেই ভাইয়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা মৃদুল

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

16

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

17

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

18

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

19

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

20