নির্বাচনের আগে মাঠ প্রশাসনে বড় রদবদল
ঢাকা
সরকার দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। শনিবার রাতে ১৫ জেলায় এবং রবিবার আরও ১৪ জেলায় বদলি ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই রদবদল “নিয়মিত প্রশাসনিক রোটেশন”। তবে জাতীয় নির্বাচনের আগে হওয়ায় বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের নজরে এসেছে।
রোববারের নিয়োগ
রোববার ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান নিয়োগগুলো হলো—নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহান → ব্রাহ্মণবাড়িয়া/ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদ → ঝিনাইদহ/ মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালাম → নড়াইল/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মো. ইউসুপ আলী → জামালপুর/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার → মেহেরপুর /ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আসলাম মোল্লা → কিশোরগঞ্জ/ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন → ঝালকাঠি/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ–উজ–জামান → গোপালগঞ্জ/ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. কামাল হোসেন → চুয়াডাঙ্গা/গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান → পঞ্চগড়/প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়া → জয়পুরহাট/কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান → ময়মনসিংহ/খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা → মানিকগঞ্জ/প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকার → চাঁদপুর
শনিবার রাতে আরও ১৫ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। ছয়জনকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং নয়জন নতুন জেলায় দায়িত্ব পেয়েছেন।প্রধান বদলি ও নিয়োগের মধ্যে রয়েছে— বরগুনার ডিসি মো. শফিউল আলম → ঢাকা/বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান → নোয়াখালী/ কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মো. আরেফীন → হবিগঞ্জ/ ভোলার ডিসি মো. আজাদ জাহান → গাজীপুর/ সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম → গাইবান্ধা/ খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান → বগুড়া/
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ → বরগুনা/ বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম → সিরাজগঞ্জ/ বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ → মাগুরা/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ → পিরোজপুর/:ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল অফিসার আফরোজা আখতার → সাতক্ষীরা/ স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন → বাগেরহাট/প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার → খুলনা/রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন → কুষ্টিয়া/মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান → ভোলা
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বদলি ও নতুন নিয়োগ নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে নির্বাচনের আগে হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নতুন ডিসিরা দায়িত্ব নেওয়ার পর মাঠ প্রশাসনকে স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। সময়মতো দায়িত্ব বুঝতে পারা গুরুত্বপূর্ণ।