অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে ইউনুস আলী হত্যা: রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল এলাকায় ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

নিহত ইউনুস আলী (৪৭) বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পিবিআই জানায়, ভিকটিমের স্ত্রী তাসলীমা খাতুন পূর্বে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। পরে তিনি ওই সংসার ছেড়ে আবার ইউনুস আলীর কাছে ফিরে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেন হত্যার পরিকল্পনা করেন।

গত ২২ এপ্রিল তরিকুল ইসলাম কৌশলে ইউনুস আলীকে ডেকে নিয়ে যান এবং তাকে রহমতপুর এলাকার একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা ইউনুস আলীকে মারধর ও নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

পরে আসামিরা সবুজ হোসেনের মোটরসাইকেলে করে মরদেহ বেনাপোল পোর্ট থানার চারা বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে ২৩ এপ্রিল বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ এপ্রিল গোপালগঞ্জ সদর এলাকা থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেনাপোল থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, আসামি সবুজের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়র

1

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

2

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

3

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

4

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

5

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

6

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

7

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

8

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

9

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

10

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

13

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

14

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

15

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড

16

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

17

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

18

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

19

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

20