অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে দেশে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই এবং অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দেই না। আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই।” তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু চরমপন্থি বা র‍্যাডিক্যাল গোষ্ঠী থাকতে পারে, তবে সেটিকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা ঠিক নয়।

তিনি দাবি করেন, অতীতে একটি নির্দিষ্ট শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, তবে বর্তমানে সে ধরনের কোনো পরিস্থিতির অস্তিত্ব নেই।

কোস্টগার্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় এলাকার পাশাপাশি নদীপথেও বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে হাওর অঞ্চলেও এ কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৫ হাজার সদস্যের কোস্টগার্ডকে পর্যায়ক্রমে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বাড়ানো হবে, যাতে দুর্গম উপকূলীয় ও জলপথ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীকে আরও কার্যকর করা যায়।

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে এবং শিগগিরই এ মোতায়েন আরও সীমিত হবে।

তিনি আরও জানান, জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ের টানাপোড়েনে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিকশা চালকরা

1

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, ‘বিচার সবার অধিকার’ জ

2

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪; চ

3

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

4

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

5

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে ভ

6

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

7

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

8

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

9

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

10

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

11

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

12

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

13

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ ব

14

রঙ বদলাতে যাচ্ছে উত্তরাঞ্চল দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের রাজন

15

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান, ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

16

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

17

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

18

জামায়াত দয়ার ওপর বেঁচে আছে: ফজলুর রহমান

19

জাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টে রিট

20