অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।


স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।

আটককৃতরা হলো হালুয়াহাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জজ মিয়া (৫০) ও বালিজুরি এলাকার কাসেম আলীর ছেলে জুমুর আলী (৪০) তারা স্থানীয়ভাবে বনের কাঠ চোর হিসেবে পরিচিত।


বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেন্জ অফিস সূত্রে জানা যায়, ১২ ই এপ্রিল রবিবার ভোর আনুমানিক ৫ টার দিকে বালিজুরি রেঞ্জের সদরবিটের আওতাধীন ২০১৪/২০১৫ আর্থিক সনে সৃজিত ৪,০০০ হেক্টর ৩য় আবর্তের উডলট বাগান থেকে আকাশমনি গাছ কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া নেতৃত্বে বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম সঙ্গীয় বন বিভাগের অভিযানিক দল অভিযান চালিয়ে গাছ কর্তন ও পরিবহনের উদ্দেশ্যে মজুদ কালে ২ জনকে আটক করে।

বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালিজুরি অফিস পাড়া এলাকার মোজাহাত আলীর ছেলে লাল চান বাদশা (৪৫) সহ তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কাঠ পাঁচারের কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারি চালিত অটো ভ্যান,
১২ টুকরা আকাশমনি গোল কাঠ ১০ ঘনফুট, ৪টি আকাশমনি গাছের মোথা, ২ টি হাত করাত ও ১টি দা।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে জানায়, আটককৃত জজ মিয়া ও জুমুর আলী অত্র পাহাড়ি অঞ্চলের পেশাদার কাঠ চোর । আমাদের অভিযানে তাদের আরেক সহযোগী লালচান বাদশা পালিয়ে যায়। আটককৃতদের ন্যায় বিচারের স্বার্থে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের দিনে ও রাতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বনজ সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

2

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

3

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

4

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

5

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

6

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

9

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

10

ভিত্তিহীন সংবাদের অভিযোগে ‘দৈনিক উত্তরকোণ’-এর ডিক্লারেশন বাত

11

বপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: সংসদে সর্বসম্মত ধন্যবাদ প

12

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিয

13

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

14

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

15

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

16

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

17

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

18

চেতনানাশক খাইয়ে সিরিজ চুরি

19

এক ব্যাংক কর্মকর্তা থেকে আর্থিক হিটম্যান: নাফিজ সরাফতের গল্প

20