অনলাইন ডেস্ক
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ


নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা, ভাগসুন্দর ও বিশা গ্রামে সড়ক ও গাইডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের বালু ব্যবহার এবং সিমেন্টের পরিমাণ কমিয়ে কাজ করা হচ্ছে, ফলে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আত্রাই নদীর উত্তর তীরে অবস্থিত এ তিন গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন সংস্কার না থাকায় বর্ষাকালে নদীর পানির চাপে কাঁচা সড়কটি ভেঙে পড়ে, এতে জনদুর্ভোগ দেখা দেয়।

নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় থলওলমা বাই বিশা ভায়া ভাগসুন্দর সড়কের গাইডওয়াল নির্মাণ কাজ চলছে, যার চুক্তিমূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৩২২ টাকা। কাজটি পেয়েছে নওগাঁর মানহা ট্রেডার্স।

তবে স্থানীয়দের অভিযোগ, দুই মাস ধরে চলমান এই প্রকল্পে সিমেন্ট কম ব্যবহার করা হচ্ছে এবং নিম্নমানের বালু ব্যবহৃত হচ্ছে। এছাড়া রাস্তার পাশ থেকে মাটি কেটে ভরাট করার কারণে গাইডওয়াল ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “কাজের মান দেখে মনে হচ্ছে সঠিকভাবে তদারকি হচ্ছে না। এভাবে কাজ হলে টেকসই হবে না।”

ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী কাজ চলছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিশ কুমার বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠান সাইড গাইডের দূর থেকে মাটি কেটেছে। মাটি ভরাটের ফলে রাস্তা প্রশস্ত হবে, এতে কোনো সমস্যা হবে না।”

স্থানীয়দের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি ছাড়া কাজটি সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। ফলে প্রকল্পটির গুণগত মান নিয়ে এলাকায় প্রশ্ন থেকেই যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিখোঁজ দুই শিক

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গা

3

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

4

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

5

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

9

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

10

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান, ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

13

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

14

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

15

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

16

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ ব

17

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

18

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

19

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

20