অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা মূলত ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ১৬ নভেম্বর রোববার পড়েছে এবং বিশ্বের অনেক দেশে এটি সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখন আমরা ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

আখতার আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি (Postal Vote BD)| ইসি সচিব বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন, যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় তৈরি করবে।’

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের নির্বাচন ভবনের সামনে অনশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনগতভাবে আমরা যা বলার, তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে পুনরায় আবেদন করতে পারেন। আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বর্ধনের বিষয়গুলো প্রচলিত প্রথা। আমি আন্তরিকভাবে অনুরোধ করব— যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান।’

তিনি বলেন, ‘যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান, তাহলে কমিশনের সচিব বরাবর আবেদন করতে পারেন। আবেদন করলে কমিশন সেটি বিবেচনায় নেবে কি নেবে না, সেটি পরবর্তী বিষয়। তবে কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্বাচন ভবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। তাই সবাইকে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। আরপিও’র ধারাবাহিকতায় সংশোধনের আবেদন মঞ্জুর করা হলেও, আপিলের বিষয়টি আইন অনুযায়ী কমিশন বিবেচনা করবে। কেউ যদি যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করেন, সেটিও গ্রহণযোগ্য।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, নির্বাচন কমিশন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেটটি প্রকাশ পেলেই আমরা সংলাপের সময়সূচি চূড়ান্ত করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

1

সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক

2

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

3

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

4

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, তবুও পলাতক আসামিরা বেপরোয়

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

7

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

8

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

9

পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আধুনিকায়ন—নতুন রূপে গড়ে উঠছে হাতিরঝ

10

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

11

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

12

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

14

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

15

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

16

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

17

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

18

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

19

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

20