অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান


প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাভারে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। সফরকালে তিনি নারী ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেলায় অংশ নেন।

সোমবার বিকেএসপিতে তার ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, তিনি সতীর্থদের সঙ্গে পাস আদান-প্রদানের পর বল নিয়ন্ত্রণে রেখে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল পাঠান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে জাইমা রহমান প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। তিনি সেখানে বিভিন্ন ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে তিনি ফুটবল ভেন্যু, ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ, শুটিং ভেন্যু এবং অন্যান্য প্রশিক্ষণ স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলেও যান এবং তাদের সঙ্গে কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে অনেক ব্যবহারকারী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ এবং ভালোবাসার প্রতিফলন এই ভিডিওতে দেখা গেছে।

বিকেএসপিতে অবস্থানকালে জাইমা রহমান ক্রীড়া শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের জন্য উৎসাহ প্রদান করেন।

সফরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসরিন সুলতানা, সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

1

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

2

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

3

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

4

চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিত

5

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

14

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

15

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

16

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

17

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

18

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

19

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রাম

20