অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশ একটি দোকানে অভিযান চালায়, যেখানে দরজা-জানালা বন্ধ করে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ ছিল। অভিযানের সময় জুয়া খেলারত অবস্থায় আটজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সবাই স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিন্টু সরকার (৫০), শাহ আলম সিদ্দিকী (৪৭), মোহাম্মদ জুয়েল মেকার (৩৩), মোহাম্মদ কায়সার মিয়া (৫২), মকবুল ফকির (৬৫), টুটুল মিয়া (৪৮), দেলোয়ার মিয়া (৫৫) এবং জয়নাল কন্ট্রাক্টর (৫৬)।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর পরিচালনা করছিল, যার ফলে সামাজিক পরিবেশের অবনতি হচ্ছিল এবং যুবসমাজ ঝুঁকির মুখে পড়ছিল।

পুলিশ বলছে, অপরাধ দমন ও জুয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

1

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

2

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

3

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

4

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

5

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়র

6

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

7

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

8

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

9

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

10

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

11

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

12

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

13

একাধিক শাস্তির পরও বহাল জসীম উদ্দীন, নতুন করে অনিয়মের অভিযোগ

14

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

15

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

16

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

17

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

18

মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের

19

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর

20