অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্রামবাসী

জেলার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়ালখা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ায় নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে পুরো গ্রামটি। আর এ ঘটনায় গ্রামবাসী ভাঙন আতঙ্কে রয়েছেন। একাধিকবার প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানাযায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়ালখা নদীর পাড় থেকে প্রতিদিন রাতের আঁধারে একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। যার ফলে পুরো গ্রামটি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। 

শুধু আড়িয়াল খা নয়, কুমার নদী, নিম্ন কুমার ও পালরদীর তীরেও একইভাবে অবৈধ মাটি তোলার অভিযোগ রয়েছে। জেলার অন্তত ২০টি স্থানে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরির একই চিত্র দেখা গেছে। এসব স্থানের মধ্যে রয়েছে, বাহেরচর কাতলা, রাজারচর, পখিরা, তিন নদীর মুখ, চর কালকিনি, চর হোগলপাতিয়া ও চর ব্রাহ্মন্দীসহ বিভিন্ন স্থান। রাতের অন্ধকারে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কেটে ট্রলারে করে অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে।

সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান সাইফ বলেন, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, তবুও মাটি চুরি থামানো যায়নি।

প্রতিদিন রাতেই তারা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রলারে করে নিয়ে যায়।

স্থানীয় মিন্টু সরদার বলেন, প্রতিদিন রাতেই এখান থেকে মাটি চুরি করে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে আমাদের বসতবাড়ি ও ফসলি জমিসহ সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে এর প্রতিকার চাই।

বিশেষজ্ঞদের মতে, নদীর পাড় ও তলদেশ থেকে অতিরিক্ত মাটি তোলা হলে নদীর গতিপথ পরিবর্তিত হয়। এতে তীরবর্তী এলাকায় ভাঙন বৃদ্ধি পায় এবং বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে। একইসঙ্গে এর প্রভাব পড়ে স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষির ওপর।

মাদারীপুরের স্থানীয় পরিবেশকর্মী ও অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, নদী থেকে মাটি তোলা মানে নদীর স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করা। এতে নদীর ভারসাম্য নষ্ট হয় এবং ক্রমান্বয়ে নদী ভাঙন বাড়ে। এই ধারা অব্যাহত থাকলে চরাঞ্চলগুলো মানচিত্র থেকেই হারিয়ে যাবে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, নদীর তীরবর্তী এলাকাগুলোতে নিয়মিত টহল ও মনিটরিং ব্যবস্থা চালু করা দরকার।

অবৈধ মাটি খনন বন্ধে জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

স্থানীয় প্রবীণ বাসিন্দা খলিল চৌকিদার বলেন, এই নদী আমাদের জীবিকার উৎস ছিল, এখন সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নদীর মাটি কেটে নেওয়ার ফলে আমরা বসতবাড়ি ও ফসলি জমিসহ সব কিছু নদীগর্ভে হারানোর আতঙ্কে আছি। নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটা এবং নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি।

এ বিষয় মাদারীপুর জেলা প্রশাসক আফসানা বিলকিস বাসস’কে বলেন, ‘আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যারা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, সৎবাবাকে খুঁজছে পুলিশ

1

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

2

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

5

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

6

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

7

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

8

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

9

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

12

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

13

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

14

গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃ আজাদ

15

এক ব্যাংক কর্মকর্তা থেকে আর্থিক হিটম্যান: নাফিজ সরাফতের গল্প

16

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

17

বিআইডব্লিউটিএ কালো টাকার সাম্রাজ্যে প্রকৌশলী আইয়ুব আলী

18

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

19

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা: “চাপ,

20