অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার


রাজধানীর বিমানবন্দর এলাকায় মোবাইলে কথা বলতে গেলে ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর বাঁশকাটা গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি একটি ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ির এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র‌্যাব হেড কোয়ার্টারের পাশে বিমানবন্দর স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইনের ওপর মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন স্বপন কুমার। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাকে কেটে দেয়, ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

এসআই আরও জানান, খবর পাওয়ার পর রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

2

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

3

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

4

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

5

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

8

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

9

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

10

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

11

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা

12

চকবাজারে আশিক টাওয়ারে আগুন

13

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

14

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর

15

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

16

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন স্বপন কুমার সরকার

17

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা ডিএসসিসির: আব্দুস সালা

18

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

19

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

20