অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিতর্কিত মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত, যা ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিতর্কিত মাদক বিরোধী অভিযানকে প্রতি ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসি নেতা লাতিন আমেরিকায় একটি সংক্ষিপ্ত সফর শেষে মেক্সিকোতে পৌঁছেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযান এবং মেক্সিকোতেও অনুরূপ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন। 

ম্যাখোঁ বলেন, ‘মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই এমন একটি বিষয় যা আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে। তিনি এবং শেইনবাউম বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি। ম্যাখোঁ বলেন, ‘এটি সার্বভৌম দেশের মধ্যে সহযোগিতা দ্বারা পরিচালিত হয় এবং প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখতে হয়।’

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকায় ব্যাপক বাহিনী মোতায়েন করেছে, যা তাদের মতে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের অংশ।

গত সেপ্টেম্বরের গোড়ার দিকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। যা কিছু বিশেষজ্ঞের মতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। যদিও তারা দাবি করছে যে মাদক পাচারের সঙ্গে যুক্ত অপরাধীরা তাদের লক্ষ্য। 

মার্কিন হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮টি জাহাজ ধ্বংস হয়েছে। কিন্তু ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

মেক্সিকো সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছার কথা তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

1

রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ, রাজউকে মতব

2

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আ

3

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

4

বিশাল বাজেটের ‘কিং’ নিয়ে তুমুল আলোচনা, শাহরুখ ফিরছেন নতুন রূ

5

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

6

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

7

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

10

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

11

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

12

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

13

খুলনা ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

14

বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রা ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ৮ পুলিশ

15

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

16

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

17

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

18

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

19

কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বাস্তবায়ন ঘি

20