অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন


 জামালপুর প্রতিনিধি 

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আক্তার হোসেন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন এবং মৃত আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল লতিফ, সুরুজ মিয়া ও আবদুল হামেদ। রশিদ জামাল তাঁদের ভাই।

আদালত ও মামলার বিবরণ অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৭ সালের ২২ মে রাত সাড়ে ৮টার দিকে আসামিরা আক্তার হোসেনকে বাড়ির পাশের একটি মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম জানান, রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোতালেব হোসেন পলাতক রয়েছেন। অন্য আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের আলোচিত আরএমও ডা. আবুল কাশেম সাময়িক বরখাস্ত

1

খুলনায় স্বামীর হাতে গৃহবধূ খুন: পারিবারিক কলহই কারণ বলে ধারণ

2

বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন

3

গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারব

4

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

5

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

6

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা, ঘুষ, আত্মস

7

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

8

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন

9

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

12

আশুলিয়ায় স্পেকট্রাম ট্রাজেডির ২১ বছর: বিচারহীনতায় ক্ষোভ, শ্র

13

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

14

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস

15

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

18

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় এক দিনে ১০ সাক্

19

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

20