অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে পরিসংখ্যান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। গত ৪ আগস্ট বিভাগে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর সুষ্ঠু বিচার চেয়ে ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। এ ঘটনা তদন্তে বিভাগের শিক্ষকদের দ্বারা গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে বলে জানিয়েছেন বিভাগটির সভাপতি।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক। ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান, গত ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমার ভুক্তভোগী ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিকভাবে ও মানসিকভাবে লাঞ্ছিত করে। মূলত, ক্লাস অ্যাটেনডেন্সের পারসেন্টেজ জানতে ওই শিক্ষার্থী এই শিক্ষকের চেম্বারে যায়। তখন শিক্ষক তাকে অন্য একদিন ফোন দিয়ে আসতে বলেন। পরবর্তীকালে সে শিক্ষকের কক্ষে গেলে শিক্ষক তাকে সাজেশনের কথা বলে পরীক্ষার প্রশ্ন দেন এবং ছবি তুললে নিষেধ করেন। শুধু খাতায় লিখতে বলেন। এই সময় অভিযুক্ত শিক্ষক তার শরীরের স্থানে অশোভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। এই ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, তার সাথে খুবই মর্মান্তিক ও বিকৃত মস্তিষ্কের ঘটনা ঘটেছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সাইকোলজিস্ট দেখানো হয়েছে। মেয়ের এই অবস্থা দেখে তার পরিবারও ভেঙ্গে পড়েছে। আমরা এইরকম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করেন। পরে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। তাদের দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পরবর্তী সময়ে সব জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহানারার উথ্থানে নারী দলের অস্থিরতা — বিসিবি বসছে তল্লাশি ম

1

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

2

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

3

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

4

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্

5

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

6

ডিপিডিসি প্রকৌশলীকে ঘিরে সম্পদ ও দুর্নীতির অভিযোগ

7

এসএসসি-পরীক্ষায়-ফিরলো-‘সাইলেন্ট-এক্সপেল’,-এটি-কীভাবে-করা-হয়

8

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

9

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

10

শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

11

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

12

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

13

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

14

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

15

বাউফলে জেলেদের খাদ্য সহায়তার চালে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৫

16

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

17

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

18

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

19

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

20