অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু


নিজস্ব প্রতিবেদক | শেরপুর

শেরপুর-৩ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রীবরদী উপজেলার রুপার পার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। এ সময় তাঁর স্ত্রী ফরিদা হকসহ দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৬ প্লাটুন বিজিবি, ১ হাজার ১৫০ জন পুলিশ সদস্য, র‌্যাবের ১৪টি টহল দল, দুই শতাধিক সেনাবাহিনী সদস্য এবং ১ হাজার ৭শ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ সদস্যের ইলেকশন ইনকোয়ারি কমিটি দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত নির্বাচনই আজ অনুষ্ঠিত হচ্ছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

1

শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান

2

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

3

ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব

4

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

5

দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় জন ডিআইজি পদে রদবদল

6

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

7

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

8

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

9

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

10

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

11

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

12

টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি কাঠে

13

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

14

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

15

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

16

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

17

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

18

কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, অপমৃত্যু ১০৫ জনের

19

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে উপদেষ্টা কতটা সফল তিনি

20