অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখোঁজ ১

আব্দুল আল মামুন  

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচ মৌয়ালের মধ্যে চারজনকে উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন মৌয়াল।

উদ্ধার হওয়া চারজন হলেন শ্যামনগরের বুড়িগোয়ালিনি গ্রামের শুকুর আলী সরদার, কাশিমাড়ি গ্রামের আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের তৈয়বুর রহেমান এবং রাশিদুল ইসলাম।

নিখোঁজ মৌয়ালের নাম শওকত আলী গাজী। তিনি শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের বাসিন্দা।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমানের সই করা মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনি স্টেশন থেকে অনুমতি নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু সংগ্রহে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৮ এপ্রিল দাড়গাংয়ের মুখ থেকে কাচিকাটার দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম পাশে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় তাদের মধ্যে একজনকে ভারতীয় বনবিভাগ আটক করে।

দুই দিন পর তারা আবার একত্রিত হন। পরে ভারতীয় বনবিভাগের হাত থেকে বাঁচতে একটি অস্থায়ী ভেলা তৈরি করে ছাড়া নদীর পাড়ে চলে আসেন। ১৩ এপ্রিল হলদেবুনিয়া টহল ফাঁড়ির একটি টহল বোট দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করেন। পরে মঙ্গলবার ভোরে বনবিভাগ চারজনকে উদ্ধার করে নোটাবেকি অফিস হয়ে বুড়িগোয়ালিনি স্টেশন অফিসে নিয়ে আসে।

তবে এখনো শওকত আলী গাজীর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উদ্ধার হওয়া চারজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মশিউর রহমান আরও জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আটজনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে শ্যামনগরের গোদাড়া গ্রামের আকবর হোসেন এখনো নিখোঁজ রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পূজা মণ্ডপের সভাপতি কর্তৃক আট বছরের মুসলিম শিশু ধর্

1

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

2

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

3

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

4

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

5

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

6

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

7

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন

8

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

9

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

10

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

11

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা

14

হংকংয়ে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রাজউক চেয়ারম্

15

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

16

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

17

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

20