অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

খুলনা প্রতিনিধি 
 
রোগভোগে সদস্য সচিব আবু হোসেন বাবু, দায়িত্বে মনিরুল হাসান বাপ্পি
খুলনা জেলা বিএনপির নেতৃত্বে সাময়িক পরিবর্তন এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমান সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর স্থলে আপাতত ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন দলটির নেতা মনিরুল হাসান বাপ্পি।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, বাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। ফলে কেন্দ্রীয় সিদ্ধান্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

তথ্য বলছে, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে আবু হোসেন বাবুকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ৩১ ডিসেম্বর তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
সূত্র জানায়, চলতি বছরের ৩ মে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। প্রায় তিন মাস চিকিৎসা শেষে তিনি গত ৩০ জুলাই দেশে ফেরেন। পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শারীরিক দুর্বলতার কারণে তিনি এখনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারছেন না।

প্রসঙ্গত, গত বছরের ১৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেলা বিএনপির আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরে ১৩ ডিসেম্বর নতুন তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হন মো. মনিরুজ্জামান ওরফে মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন ওরফে বাবু এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মোমরেজুল ইসলাম।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলীয় সংগঠন টিকিয়ে রাখা ও কার্যক্রম সচল রাখতে এই অস্থায়ী দায়িত্ব পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রশ্ন উঠছে—দীর্ঘদিন অসুস্থ নেতার অনুপস্থিতিতে জেলা পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে কতটা গতিশীলতা ফিরে আসবে, তা এখন সময়ই বলে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ইউনুস আলী হত্যা: রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

1

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

2

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

3

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

4

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

5

গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারব

6

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

7

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স

8

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান. সন্দেহজনক জাহাজ কেনায় ৮ হাজার কো

9

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

10

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের এজিএম-এর প্রস্তুতি সভা অনু

11

গণপূর্তে ‘ বদলি বাণিজ্য সিন্ডিকেট, ভাঙতে চান মন্ত্রী-প্রতিমন

12

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

13

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

14

ছাত্ররাজনীতি থেকে জাতীয় সংসদে চার নারী নেত্রী

15

ক্ষমতায়-এলে-‘চাকরির-প্রতিশ্রুতি,-পরে-ফান্ড-নাই’—ড. এম সাখাওয়

16

তেল সংকটে কমেছে ট্রিপ, বন্ধের শঙ্কায় হাতিরঝিলের ওয়াটার ট্যাক

17

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

18

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

19

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

20