অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুম হয়নি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি। আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন।”

তিনি বলেন, অতীতে অনেক রাজনৈতিক কর্মী ও তাদের পরিবার দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন। বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রসফায়ার ও গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর অবস্থান নিয়েছে।

মন্ত্রী জানান, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আরও পর্যালোচনা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন হওয়ায় আপাতত ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে, যাতে কমিশনের কার্যক্রমে কোনো শূন্যতা না থাকে।

তিনি বলেন, ২০২৫ সালের অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, সময়সীমা, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণে স্পষ্ট নির্দেশনা নেই। এতে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার পাওয়ার পথ জটিল হতে পারে। পাশাপাশি কমিশনের নিজেই কোনো পক্ষের হয়ে মামলা করার বিধান নিরপেক্ষতার প্রশ্ন তোলে।

গুম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম জঘন্য অপরাধ এবং এ বিষয়ে ইতোমধ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। তবে অধ্যাদেশে ‘গুম কমিশন’-সংক্রান্ত সংজ্ঞা ও দায়িত্বে অস্পষ্টতা রয়েছে, যা বিদ্যমান আইনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।

তিনি আরও বলেন, একটি আইন সাধারণত দীর্ঘমেয়াদে কার্যকর থাকার লক্ষ্যেই প্রণয়ন করা হয়। তাই তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ আইন পাস না করে সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী আইন প্রণয়ন জরুরি।

মানবাধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বস্তি এলাকা থেকে শুরু করে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে।

সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী মানবাধিকার আইন পাস করা প্রয়োজন, যা দেশের মানুষের অধিকার রক্ষায় বাস্তব ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

2

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

3

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

4

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

5

এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে : শিক্ষামন্

6

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান. সন্দেহজনক জাহাজ কেনায় ৮ হাজার কো

7

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

8

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

9

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

10

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

11

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

12

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

13

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড

14

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন

15

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

16

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

17

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

18

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

19

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

20