অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পঞ্চগড় প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছিল জটিলতা। দীর্ঘদিন পর সেই জটিলতা নিরসন হয়েছে, গঠন হয়েছে ১৫ সদস্যের নতুন কমিটি।

এই কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাভিশন ও কালবেলার সাংবাদিক মোশারফ হোসেনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার।

গতকাল সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামছুদ্দীন চৌধুরী কালাম ও নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিজয় টিভির ইনসান সাগরেদ, যুগ্ম সম্পাদক এখন টিভির লুৎফর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তার ইকবাল বাহার, দপ্তর সম্পাদক দৈনিক লোকায়নের বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন বাসস’র আবু নাঈম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক ডিবিসির আবু সালেহ রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক মানবজমিনের সাবিবুর রহমান সাবিব এবং কার্যকরি সদস্য করা হয়েছে আলোকিত উত্তরের আব্দুল্লাহ আল মামুন রনিক ও একাত্তর টিভির রফিকুল ইসলামকে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউর আদম সুফি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।

জানা গেছে, গত বছরের ২১ আগস্ট কতিপয় সাংবাদিকের তোপের মুখে পূর্বের কমিটি বিলুপ্ত হয়। 

নতুন কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবটি পরিত্যক্ত হয়ে রয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঐকান্তিকতায় জটিলতার বিষয়টি দীর্ঘদিন পরে হলেও সুরাহা হয়েছে। সবাই মিলে প্রেসক্লাবটি সুন্দরভাবে সাজাতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠানের নামে টাকা উধাও: ইউনিয়ন ব্যাংকের ঋ

1

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

2

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

3

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

4

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

5

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

6

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

7

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

8

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

9

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

10

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

11

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

12

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

13

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

14

ইউরোপে পোশাক রপ্তানিতে ভাটা

15

চাঁপাইনবাবগঞ্জে কোটার জালিয়াতি: ইউএনও কামাল হোসেনের নিয়োগে প

16

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

17

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

18

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

19

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

20