অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণকৃত জমি সরকারি কর্মকর্তা–কর্মচারীদের আবাসন প্রকল্পে ব্যবহারের অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।


মামলার আসামিদের মধ্যে রয়েছেন—

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,

সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম,

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম,

জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ,

সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস,

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল,

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান,

সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী,

সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক,

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ,

রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন,

ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম,

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া,

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।


তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রায় ৪০ একর জমি অধিগ্রহণ করে। গেজেটে স্পষ্টভাবে ‘পুনর্বাসন’ উদ্দেশ্য উল্লেখ থাকলেও পরবর্তীতে সেই জমিতে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য ৯৯ বছরের লিজে স্থায়ী ফ্ল্যাট নির্মাণ করা হয়।

দুদক বলছে, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন–২০১৭–এর ১৯(১) ধারা অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা থাকলেও সেতু কর্তৃপক্ষ তেমন কোনো অনুমোদন নেয়নি।
“এটি আইন বহির্ভূত”—এমন মন্তব্য অনুসন্ধান প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, দীর্ঘমেয়াদি লিজ প্রদানসংক্রান্ত নীতিমালা–২০১৮ প্রণয়নেও আইনগত বাধ্যবাধকতা মানা হয়নি। সরকারি নীতিমালা চূড়ান্ত করতে যেখানে গেজেট প্রকাশের প্রয়োজন, সেখানে সেতু কর্তৃপক্ষ সেসব আনুষ্ঠানিকতা পালন করেনি।

এ ছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন–২০১৬–এর ১৩(২) ধারায় কেবল অস্থায়ী ইজারার কথা বলা থাকলেও কর্মকর্তাদের জন্য স্থায়ী ইজারা দেওয়ার সিদ্ধান্ত আইনবিরুদ্ধ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।


এজাহারে উল্লেখ করা হয়, সেতু কর্তৃপক্ষের ১০৬ ও ১০৭তম বোর্ড সভায় উপস্থিত সদস্যরা অনিয়মের মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। ১০৬তম সভায় তৎকালীন নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম আবাসিক ভবন নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজের নীতিমালা অনুমোদনের প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবই পরবর্তীতে বিতর্কিত প্রকল্পের ভিত্তি তৈরি করে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপূর্তে ‘ বদলি বাণিজ্য সিন্ডিকেট, ভাঙতে চান মন্ত্রী-প্রতিমন

1

জামায়াত দয়ার ওপর বেঁচে আছে: ফজলুর রহমান

2

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

3

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

4

হাতকড়া পরেই ভাইয়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা মৃদুল

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

7

আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের, মূল্য ত

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ব্য

10

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

13

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

14

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

15

টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি কাঠে

16

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

17

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

18

৪০০ কোটি টাকার চমকপ্রদ প্রতারণা: লোভ দেখিয়ে সর্বনাশ

19

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

20