অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী


ঢাকা — প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছিল, তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, এই সনদের মাধ্যমে দেশের প্রতিটি খাতের সংস্কার ও জনগণের উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

রোববার সকালে রাজধানীর সেনানিবাসের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার উজ জামানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করতে চাই—যেভাবে নির্ধারিত হয়েছে ঠিক সেভাবেই।”

সশস্ত্র বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, অতীতে একটি সরকার সেনাবাহিনীকে নানা উপায়ে বিতর্কিত করার চেষ্টা করেছিল। তবে বর্তমান সরকার মনে করে, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড-এর মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময়কাল এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সেনাবাহিনী দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনো কেউ পরাজিত করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে দিয়েছিলেন, তা ধরে রাখতে হবে।”

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন এবং বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই অবদান দেশের মর্যাদা বাড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানান সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

1

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে মানসিক চাপ কমে? কী বলছেন চিকিৎসকরা

2

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

3

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

4

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

5

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

6

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

7

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

8

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

9

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

10

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

11

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

12

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

13

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

14

মোল্লাহাটে তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও এক তরুণীকে ধ'র্ষ'ণ

15

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

16

কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’

17

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

18

ডাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদারে উচ্চপর্যায়ে সভা

19

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

20