অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা


বিপ্লব চৌধুরী, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে দুর্বৃত্তদের হামলায় শ্মশান মন্দিরে অস্থায়ীভাবে তৈরি ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, পূজার প্রস্তুতি হিসেবে প্রতিমা তৈরির কাজ চলছিল। এ সময় দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। এতে প্রতিমার ব্যাপক ক্ষতি হয়।

কাশিমপুর যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি অরুণ দত্ত বলেন, “প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। দুর্বৃত্তরা এসে প্রতিমাগুলো ভেঙে দেয়। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”

মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরুর আগেই পাহারার ব্যবস্থা করা হবে। তবে এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার প্রমাণ সংরক্ষণ সম্ভব হয়নি।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। তদন্ত চলছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা প্রশাসনের পাশাপাশি সামাজিক উদ্যোগে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

1

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের

2

নবগঠিত কমিটির নেতৃত্বে সাভারে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

3

গাজীপুরে পূজা মণ্ডপের সভাপতি কর্তৃক আট বছরের মুসলিম শিশু ধর্

4

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

5

চাঁপাইনবাবগঞ্জে কোটার জালিয়াতি: ইউএনও কামাল হোসেনের নিয়োগে প

6

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

7

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

8

১০ তলা কারখানায় মেশিন আছে, শ্রমিক নেই— উৎপাদন ছাড়াই চলছে এলস

9

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

10

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

11

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

13

অপু বিশ্বাসের সাদা গোলাপ আর মিষ্টি হাসি: রহস্য এবং আবেগের মি

14

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

15

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

16

গুলশানে বিদেশি নারীর মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, কারণ অনিশ

17

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

18

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

19

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

20